মান্দা মমিন শাহানা সরকারী ডিগ্রী কলেজ - মান্দা উপজেলার সর্বপ্রথম মহাবিদ্যালয় (কলেজ) ।১৯৭০ সালে সুধীজনের সহযোগিতায় মরহুম মমিন শাহানা এই কলেজ প্রতিষ্ঠা করেন । কিন্তু এই কলেজের উৎপত্তি মান্দা এস,সি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে (১৯৬০ সালে যেই প্রতিষ্ঠানের নাম ছিল মান্দা শ্যাম চাঁদ উচ্চ বিদ্যালয় ।
মান্দা মমিন শাহানা কলেজ
১৯৭০ সালে মান্দায় একটি কলেজ গড়ার লক্ষে কিছু সমাজ সেবক ও কয়েকজন ছাত্র মিলে শুরু করা হয় এই কলেজ । কিন্তু তখন কলেজ তৈরির জন্য যথেষ্ট অর্থ ছিল না ও জায়গাও ছিল যেকারনে তারা মান্দা এস,সি উচ্চ বিদ্যালয়ের (মান্দা পাইলট) বিজ্ঞান শাখার কক্ষে প্রথম ক্লাস শুরু করেন । আর সেই ক্লাস ছিল মান্দা মমিন শাহানা কলেজের সর্বপ্রথম ক্লাস । মান্দা মমিন শাহানা কলেজ এর কার্যক্রম শুরু হয়েছিল এই মান্দা এস,সি উচ্চ বিদ্যালয়েই যেকারনে আজ এই বিশ্ববিদ্যালয় কলেজ রয়েছে এই মান্দা উপজেলায় । আর সেই কলেজ এখন সরকারী কলেজে (জাতীয় করন) পরিণত হয়েছে ।
Written by: Noor Mohammad Sadik





